সিসটেক ডিজিটাল লিমিটেড
মূল্যঃ ৳৭০ (৩০% ছাড়) (সিডিসহ)
মূল্য ৳১০০
বিস্তারিত
অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ। সুন্দর এর প্রকৃতি ও মানুষ। সেই মাটি, মানুষ আর প্রকৃতিই উপস্থাপিত হয়েছে ছবিভিত্তিক তথা ইমেজ কালেকশনধর্মী এই দেশি ডিজিটাল প্রকাশনাটিতে। দেশীয় প্রেক্ষাপটে প্রচুর হাই রেজুলেশন ছবির আয়োজন রয়েছে এতে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে গ্রামবাংলা, জীবনধারা, ঢাকা মহানগর, স্মৃতিস্তম্ভ, একুশে ফেব্র“য়ারি, পরিবেশ দূষণ, পথশিশু, সড়ক নির্মাণ, প্রাণী, শ্লোগানমুখর রাজপথ, মুর্যাল, মাদকাসক্তি ইত্যাদি বিষয়। প্রকাশনাটি আপনার সংগ্রহে রাখার মতো।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।