Mahbubur Rahman
শ্রেণীঃ For class 11 and 12
পৃষ্ঠাঃ ৫৫৬
মূল্যঃ ৳৪৮০
বিস্তারিত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাস অনুয়ায়ী রচিত এবং সিসটেক পাবলিকেশন্স থেকে প্রকাশিত জনপ্রিয় লেখক মাহবুবুর রহমান এর “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইটি বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সর্বশীর্ষ স্থান দখল করে আছে। এটি দেশের সর্বাধিক বিক্রিত ও প্রচলিত একটি পাঠ্যবই এর ইংরেজি অনুবাদ। বইটির সাথে দুটি সহায়ক সিডি সংযোজিত রয়েছে যেখানে বইয়ের বিষয়গুলোকে টেক্সট, আডিও, ভিডিও, অ্যানিমেশন, পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে ইন্টারঅ্যাকটিভ উপায়ে উপস্থাপন কর হয়েছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।