সিসটেক ডিজিটাল লিমিটেড
মূল্যঃ ৳৭০ (৩০% ছাড়)
মূল্য ৳১০০
বিস্তারিত
বিশ্বটাকে জানার চেষ্টা রয়েছে সবারই। কিন্তু ক'জন পারেন বিশ্বভ্রমণের সাধ মেটাতে? যারা এখনও সে সাধ মেটাতে পারেন নি তারা 'ঘরে বসে বিশ্ব দেখুন' মাল্টিমিডিয়া সিডিটির মাধ্যমে এবার বিশ্বটাকে পাবেন হাতের মুঠোয়। বিশ্বখ্যাত ১১২টি বিষয় স্থান পেয়েছে এতে। প্রধান বিভাগগুলো হচ্ছে বিশ্বের সপ্ত আশ্চর্য, প্রাচীন বিশ্বের বিস্ময়, আধুনিক বিশ্বের বিস্ময়, প্রাকৃতিক বিস্ময়, বিখ্যাত দালান-কোঠা, বিখ্যাত ব্রিজ ও বাঁধ, বিখ্যাত স্মৃতিসৌধ, বিখ্যাত প্রাসাদ ও দুর্গ, মুসলিম ঐতিহ্য, বিখ্যাত তীর্থস্থান, বিখ্যাত দর্শনীয় স্থান। এই বিভাগগুলোর অধীনে রয়েছে অসংখ্য বিষয়। সকল স্থানের বর্ণনার পাশাপাশি ছবি স্থান পেয়েছে আকর্ষণীয়ভাবে। এই মাল্টিমিডিয়া সিডিটির আরেকটি বৈশিষ্ট্য হলো এতে প্রাচীন ঐতিহ্যের উপর নির্মিত প্রচুর ভিডিও স্থান পেয়েছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।