সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!   লগইন   নিবন্ধন
সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!
লাব্বাইক : হজ্ব ও উমরা

বিদ্যমান অপশনসমূহ

-     +
এড টু কার্ট

সিসটেক ডিজিটাল লিমিটেড

মূল্যঃ ৳৭০ (৩০% ছাড়) (সিডিসহ)

মূল্য ৳১০০

বিস্তারিত

ইসলামের পাঁচটি স্তভের একটি হলো 'হজ' যা পালন করতে প্রতি বছর লক্ষ লক্ষ লোক সৌদিআরবে যান। অনেকেই হজের নিয়ম-কানুন ঠিকমতো জানেন না বলে হজ পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। বই পড়ে নিয়ম-কানুন শিখেন যা অনেক সময় মনে থাকে না। সে দিকটি লক্ষ্য রেখে এই মাল্টিমিডিয়া প্রকাশনাটিতে হজের যাত্রা থেকে শুরু করে ঘরে ফেরা পর্যন্ত যা যা করণীয় তার সবই অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়েছে। রয়েছে হজ, উমরাহ, যিয়ারত, দোয়া, জরুরি জ্ঞাতব্য বিষয়াবলি, ফাজাইল, মাসাইল, ইতিহাস, হজের প্রস্তুতি, হজের প্রকারভেদ, হজের ধারাবাহিক কার্যাবলি, হজের করণীয়, হজের কার্যত্রম, ইহরাম ও তালবিয়া, উমরার ধারাবাহিক কার্যাবলি, উমরার করণীয়, রওজা শরীফ জিয়ারতের নিয়মাবলি, বিশেষ দুরুদ এবং নাতে রাসুল, হজের উৎসাহ, হজ না করার শাস্তি, হজের রাজনৈতিক হেকমত, হজের আদব, হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত, উমরার ফরজ, ওয়াজিব ও সুন্নত, হজ ফরজ হবার শর্তাবলি, হজ নষ্ট হবার কারণসমূহ, হজ স্পর্কিত বিশেষ কিছু নির্দেশ ও মাসআলা, হজের কার্যত্রমের চিত্রসহ নকশা ইত্যাদিসহ আরও অসংখ্য বিষয়। অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে হজের যাবতীয় বিষয়গুলো। বেশ কিছু দুর্লভ ভিডিও এবং তথ্য থাকায় শুধু হজ যাত্রীগণই নন, যেকোন মুসলমানের কাছে এটি একটি অত্যাবশ্যকীয় এবং সংগ্রহে রাখার মতো ইসলামি মাল্টিমিডিয়া প্রকাশনা।

সাম্প্রতিক বিষয়সমূহ
বইসমূহ
সাইন আপ করার মাধ্যমে আমাদের সংবাদ ও প্রচার সম্পর্কিত বিষয়গুলোর সাথে হালনাগাদ থাকুন।

প্রযুক্তি আলো

বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।

“কমপিউটারের মতো সর্বাধুনিক প্রযুক্তিকে মাতৃভাষায় সহজভাবে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রকাশনায় খ্যাত ঢাকার বাংলাবাজারে আত্মপ্রকাশ ঘটে সিসটেক পাবলিকেশন্স লিঃ এর। সিসটেক এর সাথে সম্পৃক্ত কমপিউটার ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক ছাড়াও কমপিউটারের উপর স্বনামধন্য লেখকদের বই প্রকাশে সিসটেক পাবলিকেশন্স লিঃ সদা সচেষ্ট। সিসটেক থেকে প্রকাশিত বইসমূহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ ভারতের বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছে।”
কপিরাইট © ১৯৯৫-২০২৬ | সিসটেক পাবলিকেশন্স লিমিটেড কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত