মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ১৬০
মূল্যঃ ৳২৮০
বিস্তারিত
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট নির্ভর প্রযুক্তি হলো ‘ইন্টারনেট অব থিংস’ বা IoT যা নিয়ে ইদানিংকালে ব্যাপক আলোচনা চলছে।
এটি মূলত একটি কম্পিউটার কনসেপ্ট যেখানে প্রতিটি কম্পিউটারকে একসাথে যুক্ত রাখার ব্যাপারে কাজ করা হয় এবং নিত্যদিনের ব্যবহৃত সব ধরনের ফিজিক্যাল ইলেকট্রনিক্স যন্ত্রাদিগুলোকে ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখাকে বুঝায়।
এই বিষয়টি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের লেখক মাহবুবুর রহমান বের করেছেন চমৎকার একটি বই ‘ইন্টারনেট অব থিংস’।
বইটিতে রয়েছে:
বইটির শেষে যুক্ত প্রজেক্টে হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে মাত্র ৮০০ টাকা খরচ করে আইওটি ডিভাইসের মাধ্যমে হোম অটোমেশন করা যায়।
বইটিতে বহুল ব্যবহৃত আইওটি ডিভাইস NodeMCU এর সাথে বাসার লাইট ও ফ্যানের সুইচ-এর কানেকশন যুক্ত করে এবং একটি টেম্পারেচার সেন্সর যুক্ত করে মোবাইলে Blynk অ্যাপটি ডাউনলোড করে স্মার্ট ফোনের মাধ্যমে রিমোটলি কন্ট্রোল করা এবং কীভাবে বাসার তাপমাত্রা জানা যায় তা দেখানো হয়েছে।
এছাড়াও উক্ত আইওটি ডিভাইসটি কীভাবে কোড লিখে কন্ট্রোল করা যায় তা দেখাতে গিয়ে Arduino IDE ডাউনলোড করে ইন্সটল করে এর আইডিই-তে প্রোগ্রাম কোড লিখে ডিভাইসে তা ট্রান্সফার করা যায় তা দেখানো হয়েছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।