সিসটেক ডিজিটাল লিমিটেড
মূল্যঃ ৳১০৫ (৩০% ছাড়) (সিডিসহ)
মূল্য ৳১৫০
বিস্তারিত
ওয়ার্ড প্রসেসিং-এর কাজে এখন পর্যন্ত বিশ্বের অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের উন্নয়নকৃত অফিস স্যুটের ‘মাইক্রোসফট ওয়ার্ড’ প্যাকেজটি। বিশেষ করে কম্পোজ থেকে শুরু করে বিভিন্ন স্টাইলে তৈরিকৃত ডকুমেন্টকে উপস্থাপনে এর জুড়ি নেই। চমৎকার এই প্যাজেকটি নিয়ে করা অডিও, ভিডিও এবং টেক্সটভিত্তিক এই টিউটোরিয়াল কিটে দুই সিডিতে সব মিলিয়ে রয়েছে ৪০টি লেসন। ধাপে ধাপে ওয়ার্ড এক্সপির সবগুলো বিষয়ই উপস্থাপনের ফলে যে কেউ খুব সহজেই ওয়ার্ড এক্সপি প্যাকেজটি আত্মস্থ করতে সক্ষম হবেন।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।