সিসটেক ডিজিটাল লিমিটেড
মূল্যঃ ৳১৪০ (৩০% ছাড়)
মূল্য ৳২০০
বিস্তারিত
কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। আবার অনেকেই হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। সকলের দিকেই লক্ষ্য রেখে সিসটেক ডিজিটাল কম্পিউটার হার্ডওয়্যারের উপর একটি ইন্টারএ্যাকটিভ মাল্টিমিডিয়া সিডি তৈরি করেছে। এতে ২০টি হার্ডওয়্যারের উ্পর ভিডিও সংযোজিত হয়েছে। এসব ভিডিওর অধিকাংশের সাথেই টেক্সট যুক্ত আছে। পাঠক চাইলে আলাদা আলাদা করে দুটিই পড়তে ও দেখতে পারেন। এতে কম্পিউটারের সাধারণ আলোচনা পর্বে কেসিং, প্রসেসর, র্যা ম, মাদারবোর্ড, হার্ডডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, মডেম, নেটওয়ার্ক কার্ড, টিভি কার্ড, ভিডিও ক্যাপচার কার্ড এর ভিডিও স্থান পেয়েছে। অন্যান্য ভিডিওর মধ্যে আছে কম্পিউটার অ্যাসেম্বেলিং, হার্ডডিস্ক পার্টিশনিং ও ফরমেটিং, বায়োস সেটআপ, ট্রাবলশুটিং, উইন্ডোজ ইনস্টলেশন ও ডিভাইস ড্র্র্র্রাইভার ইনস্টলেশনের ভিডিও।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।