সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!   লগইন   নিবন্ধন
সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!
বিয়ে ও দাম্পত্য জীবন

বিদ্যমান অপশনসমূহ

-     +
এড টু কার্ট

সিসটেক ডিজিটাল লিমিটেড

মূল্যঃ ৳১০৫ (৩০% ছাড়) (সিডিসহ)

মূল্য ৳১৫০

বিস্তারিত

বিয়ে ও দাম্পত্য জীবন পরস্পর সস্পর্কযুক্ত। বিয়ে মানব জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে নামক সামাজিক চুত্তির মাধ্যমেই সমাজ প্রাপ্তবয়সক নারী-পুরুষকে একত্রে বসবাসের স্মতি প্রদান করে; শুরু হয় দাম্পত্য জীবনের। সুখ দুঃখের ঢেউ ভেঙ্গে বয়ে চলে সংসার জীবন। বিয়ের মতো এমন একটি ঘটনাবহুল বিষয়কে বর্ণিল করে রাখতে আমাদের সমাজে প্রচলিত রয়েছে নানা আয়োজনের। সে বিষয়গুলো এবং বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা হয়েছে 'বিয়ে ও দাম্পত্য জীবন' মাল্টিমিডিয়া প্রকাশনাটিতে। তথ্যসমৃদ্ধ করতে এতে বিয়ের খুঁটিনাটি বিষয়গুলো উ্পস্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে বিয়ে কী কেন, বিয়ের ধরন, বিয়ের আগের বিবেচ্য বিষয়াবলী, বিয়ের রাশিফল, ঘটকালী, পানচিনি বা এনগেজমেন্ট, বিয়ের কার্ড ও অতিথি তালিকা, গায়ে হলুদ, কনের সাজ, বরের সাজ, বাসরঘর ও গাড়ির সাজ, আলোকসজ্জা আলপনা, বাজার-সদাই, ক্যাটারিং ও রান্নাবান্না, ডেকোরেটর, অতিথি আপ্যায়ন, কাজী অফিস, ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি, হানিমুন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ ও বহুবিবাহ, বিভিন্ন ধর্মের বিয়ে, দেশে দেশে বিয়ের ধরন, বিয়ের ওয়েব সাইট, বিয়ের গান, ভালোবাসার গান ইত্যাদি অসংখ্য বিষয়। এদের অধিকাংশের সাথেই ভিডিও যুত্ত করা হয়েছে। এক্সক্লুসিভ কিছু ভিডিওর মধ্যে রয়েছে ঘটক, কাজী ও রান্নার ভিডিও। দাম্পত্য জীবনের কথা উঠলেই অন্যান্য যেসব বিষয়গুলো চলে আসে যেমন নব দম্পতিদের খাবার দাবার, সুখী দাম্পত্যের ট্রিকস, জন্ম নিয়ন্ত্রণ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি বিষয়গুলোও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। চিকিৎসকের পরামর্শ এবং আইনজীবীর পরামর্শে খোলামেলাভাবে উপস্থাপিত হয়েছে বিয়ে সংত্রান্ত নানা বিষয়। নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা বিষয়ক এবং আইনগত নানা পরামর্শ পাবেন এ থেকে। যারা বিয়ে করতে যাচ্ছেন কিংবা যারা বিয়ে করেছেন তাদের সকলেই নিঃসন্দেহে এ থেকে উপকৃত হবেন।

সাম্প্রতিক বিষয়সমূহ
বইসমূহ
সাইন আপ করার মাধ্যমে আমাদের সংবাদ ও প্রচার সম্পর্কিত বিষয়গুলোর সাথে হালনাগাদ থাকুন।

প্রযুক্তি আলো

বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।

“কমপিউটারের মতো সর্বাধুনিক প্রযুক্তিকে মাতৃভাষায় সহজভাবে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রকাশনায় খ্যাত ঢাকার বাংলাবাজারে আত্মপ্রকাশ ঘটে সিসটেক পাবলিকেশন্স লিঃ এর। সিসটেক এর সাথে সম্পৃক্ত কমপিউটার ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক ছাড়াও কমপিউটারের উপর স্বনামধন্য লেখকদের বই প্রকাশে সিসটেক পাবলিকেশন্স লিঃ সদা সচেষ্ট। সিসটেক থেকে প্রকাশিত বইসমূহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ ভারতের বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছে।”
কপিরাইট © ১৯৯৫-২০২৬ | সিসটেক পাবলিকেশন্স লিমিটেড কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত