মাহবুবুর রহমান
প্রকাশকালঃ জুন, ২০২০
পৃষ্ঠাঃ ২৮০
মূল্যঃ ৳২৪০
বিস্তারিত
কোভিড-১৯ এর মহামারীকালে যখন সবকিছু স্থবির তখন অফিস-আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস চলছে ইন্টারনেট নির্ভর বিভিন্ন প্রযুুক্তিকে ব্যবহার করে। ইতোমধ্যে বাড়ি বসে কাজ তথা ‘ওয়ার্ক ফ্রম হোম’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও টেলিফেনি, অনলাইন চ্যাট সার্ভিস, টেলিকনফারেন্সিং, টেলিকম্যুটিং, ডিসটেন্স এডুকেশন ও সোশ্যাল রিলেশনের জন্য বেশ কিছু অ্যাপ ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর মধ্যে রয়েছে জুম, গুগল মিট, গুগল ক্লাসরুম, স্ট্রিম ইয়ার্ড প্রভৃতি। অফিসের গ্রুপ মিটিং, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্তৃক শিক্ষার্থীদেরকে অনলাইনে পাঠদান, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে থার্ডপার্টি কোনো প্লাটফর্মের মাধ্যমে মিটিংকে সরাসরি সম্প্রচারের মতো বিষয়গুলো এখন দারুণ বিকল্প হয়ে উঠেছে। আর এই বিষয়গুলো নিয়েই বাংলাদেশের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের লেখক মাহবুবুর রহমান বের করেছেন চমৎকার একটি বই ‘অনলাইনে ক্লাস ও মিটিং পরিচালনা।
বইটিতে রয়েছে:
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।