মাহবুবুর রহমান ও রাজিব আহমেদ
পৃষ্ঠাঃ ২০০
মূল্যঃ ৳১২৬ (৩০% ছাড়)
মূল্য ৳১৮০
বিস্তারিত
বর্তমানে বাংলাদেশে প্রায় এককোটি ফেসবুক ইউজার রয়েছে। ফেসবুক এখন কেবল সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না থেকে ব্যবসায়িক প্রচারের কাজেও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। ফেসবুকে মার্কেটিং এর এই বিষয়টি এফ-কমার্স নামে ব্যপক পরিচিত। ফেসবুক ব্যবহার করে বিজনেস পেজ তৈরি ও প্রসারের উপর হাতে কলমে কাজ করার জন্য এদেশের ক্ষুদ্র থেকে বৃহত্তর যে কোন বিনিয়োগকারীর জন্য লোভনীয় একটি বই বাংলা ভাষায় প্রকাশ করেছে তথ্য প্রযুক্ত বিষয়ক শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান সিসটেক পাব্লিকেশন্স। এটি এফ-কমার্সের উপর প্রথম বাংলা ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বই। যেকোনো শীর্ষস্থানীয় ব্র্যান্ড কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা ফেসবুকে তাদের ব্যবসায়িক প্রচারের জন্য ফেসবুক মার্কেটিং বইটি থেকে ব্যাপক সহায়তা পেতে পারেন।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।