মুনিরুল হাসান
মূল্যঃ ৳১৩৩ (৩০% ছাড়)
মূল্য ৳১৯০
বিস্তারিত
ইন্টারনেট ব্যবহার করছেন আর ফেসবুকের নাম শোনেন নি এমন লোক পাওয়া দুষ্কর। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইটটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এই ব্যবহারকারীদের দিকে লক্ষ্য রেখে বইটি রচিত হয়েছে। বইটিতে ফেসবুকের সাম্প্রতিকতম ফিচারগুলোকে নিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে। আকারে ছোট হলেও বইটিতে ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। একেবারে সাধারণ ব্যবহারকারীদের প্রতি লক্ষ্য রেখে হাতে-কলমে শেখানোর মতো করে বইটিতে বিভিন্ন ফিচারগুলো আলোচিত হয়েছে। বইটিতে মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারের কায়দা-কানুনসহ অনেক কিছু আলোচনা করা হয়েছে। ফেসবুক ব্যবহারের খুঁটিনাটি জানতে অতি প্রয়োজনীয় একটি বই এটি।
বইটিতে গুরুত্বপূর্ণ যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে আছেঃ
- অ্যাকাউন্ট সেটআপ
- প্রাইভেসি সেটআপ
- প্রোফাইল তৈরি
- বন্ধু খোঁজা
- ফেসবুক টাইমলাইন
- ফেসবুকে শেয়ারিং
- ছবি ও ভিডিও শেয়ারিং
- নিউজ ফিড
- চ্যাট ও ভিডিও কলিং
- মোবাইল ডিভাইসে ফেসবুক
- ফেসবুক গ্রুপ
ইত্যাদিসহ আরও অনেক কিছু
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।