মাহবুবুর রহমান (রচনা ও সম্পাদনা)
শ্রেণীঃ একাদশ-দ্বাদশ
পৃষ্ঠাঃ ৬৬০
মূল্যঃ ৳২২৪ (৩০% ছাড়)
মূল্য ৳৩২০
বিস্তারিত
উচ্চ মাধ্যমিক শ্রেণির (সাধারণ ও আলীম) শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বাজারে এসেছে সিসটেক পাবলিকেশন্স থেকে প্রকাশিত “মেইড ইজি টু টেস্ট পেপারস” এবং “টেস্ট পেপারস উইথ সাজেশন্স” দুটি বইয়ের একটি যুগ্ম প্যাকেজ। বই দুটি দেশের সকল শিক্ষা বোর্ডের ২০১৮ সালের পরীক্ষার্থীদের জন্য রচিত একটি সৃজনশীল অনন্য অনুশীলনমূলক বই। টেস্ট পেপারস বইটির সাথে মেইড ইজি বইটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বইগুলোতে দেশের সেরা কলেজ ও মাদ্রাসাসমূহের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ও সমাধান রয়েছে।
টেস্ট পেপারসটির বৈশিষ্ট্যঃ
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।