মাহবুবুর রহমান
শ্রেণীঃ এসএসসি (নবম-দশম)
মূল্যঃ ৳১৪০ (৩০% ছাড়)
মূল্য ৳২০০
বিস্তারিত
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য NCTB প্রবর্তিত ‘মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইটির একটি সহায়ক বই বের করেছে সিসটেক পাবলিকেশন্স লিমিটেড। এটি সম্পূর্ণরূপে NCTB অনুমোদিত সিলেবাস এবং সর্বশেষ প্রশ্নের ধারা ও মানবণ্টন অনুসারে রচিত হয়েছে। বইটিতে ব্যবহারিক অংশকে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এসএসসি শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬ এবং পরীক্ষা ২০১৭ এর জন্য সৃজনশীল নতুন সংস্করণের ধারা অনুযায়ী প্রণীত এই বইটির রচনায় রয়েছেন দেশের জনপ্রিয় আইসিটি লেখক এবং কমিপউটারের সর্বাধিক ৯৫টি গ্রন্থ প্রণেতা মাহবুবুর রহমান। বইটির সম্পাদনায় রয়েছেন দেশের নামিদামি বিভিন্ন স্কুল ও কলেজের কমপিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ। তত্ত্বীয় এবং ব্যবহারিক অংশে পুরো বইটির সবগুলো অধ্যায়কে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের সহায়ক রূপে উপস্থাপন করা হয়েছে; ফলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।