মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ৫৬
মূল্যঃ ৳১০৫ (৩০% ছাড়)
মূল্য ৳১৫০
বিস্তারিত
ছোটমণিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা এই বইটিতে কম্পিউটারকে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। শিশুদের জন্য অনুশীলনী প্রশ্ন, সঠিক শব্দ/শব্দগুচ্ছ দিয়ে শূন্যস্থান পূরণ, কাজের ধাপ মেলানো, প্রশ্নোত্তর, বহুনির্বাচনী প্রশ্ন প্রভৃতি রাখা হয়েছে। রয়েছে কম্পিউটার কী, এর ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, হার্ডওয়্যার ও সফটওয়্যার এর বিস্তারিত পরিচিতি, ওয়ার্ডপ্রসেসিং, এমএস ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর গুরুত্বপূর্ণ ব্যবহার। বইটির শেষ অংশে শিশুদেরকে প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী করে তুলতে কম্পিউটার প্রোগ্রামিং অংশ যুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে নেটওয়ার্কিং নিয়ে আলোচনা।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।