মোহাম্মদ ইশতিয়াক জাহান
মূল্যঃ ৳২৪৫ (৩০% ছাড়) (সিডিসহ)
মূল্য ৳৩৫০
বিস্তারিত
ওয়ার্ডপ্রেস একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম দিকে এর ব্যবহার তেমন ছিল না; কিছু সংখ্যক ব্যবহারকারী ও প্রতিদিনের বিভিন্ন লেখা বা আর্টিকেল দিয়েই এর যাত্রা শুরু হয়। কিন্তু দিনে দিনে এর ব্যবহার ও ডেভেলপমেন্ট অনেক বৃদ্ধি পাওয়ায় এটি এখন অনেক বড় নিজস্ব হোস্টেড ব্লগিং টুল হিসেবে পরিচিতি লাভ করেছে। ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল সাইটটিতে প্রতিদিন কয়েক লাখ ব্যবহারকারী নিয়মিত ভিজিট করেছে এবং নতুন সাইট বা ব্লগ তৈরি করছে।
ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স প্রজেক্ট হওয়ায় এখানে হাজার হাজার ডেভেলপার পৃথিবীর বিভিন্ন স্থান হতে এর উপর কাজ করছে এবং যে কেউ একে ব্যবহার ও পরিবর্তন করতে পারবে। এর জন্য আপনাকে কোন প্রকার ফি প্রদান করতে হবে না এবং ইন্টারনেট হতে সহজেই ওয়ার্ডপ্রেস সিএমএস টুলটি কমপিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কন্টেন্টকে ম্যানেজ করার সিস্টেম। আরো সহজ ভাষায় সিএমএস এর সাহায্যে ওয়েব পেজ বা ব্লগের সব কিছুকে সহজেই মেইনটেন্যান্স করা যাবে এবং যেকেউ এটিকে ব্যবহার করতে পারবে।
বইটিতে হাতে কলমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা থেকে শুরু করে এর ফিচারগুলো ব্যবহার করা, ব্লগ, ওয়েবসাইট ও নিজের হাতে টেম্পলেট তৈরি, ব্লগ বা সাইটে গুগল অ্যাডসেন্স, ফটো গ্যালারি, এসইও, শপিং কার্ট, কাস্টোম ফর্ম যুক্ত করার পদ্ধতি, আকর্ষণীয় সব প্লাগইন্স প্রভৃতির ব্যবহার দেখানো হয়েছে। বইটির সাথে সিডি অন্তর্ভুক্ত আছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।