মাহবুবুর রহমান
মূল্যঃ ৳১৯৬ (৩০% ছাড়)
মূল্য ৳২৮০
বিস্তারিত
এডোবি ড্রিমওয়েভার হলো একটি ওয়েব অথোরিং টুল। সাধারণত কোড লিখে ওয়েব পেইজসমূহ তৈরি করা হয়। প্রোগ্রামারগণই এসব কোড লিখে কাজ করতে পারেন। তবে এডোবি ড্রিমওয়েভার এর ব্যবহারকারীগণকে পুরদস্তুর প্রোগ্রামার না হলেও চলে তারা ভিজুয়ালি এই প্রোগ্রামে কাজ করলে সেই কাজগুলো কোড আকারে লেখা হয়ে যায়। এতে কম প্রোগ্রাম জানা ব্যক্তিরাও সুন্দর সুন্দর সব ওয়েব পেইজ তৈরি করতে পারেন। আপনি যদি নিজে নিজে ওয়েব পেইজ তৈরি করতে চান তবে এই বইটি ব্যবহার করে তা শিখতে পারবেন। ধাপে ধাপে অনুশীলনমূলক ভাবে বইটি সাজানো হয়েছে। একেবারে হাতে কলমে শেখানো হয়েছে সবকিছু। বইটির সাথে সিডি সংযুক্ত আছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।