মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ৩১২
মূল্যঃ ৳১৭৫ (৩০% ছাড়)
মূল্য ৳২৫০
বিস্তারিত
ওয়েব সাইট ডিজাইনের জন্য সর্বাগ্রে এইচটিএমএল সম্পর্কে ধারনা নেওয়া প্রয়োজন। বর্তমানে এইচটিএমএল-৫ এর পঞ্চম ভার্সনটি বাজারে এসেছে। এই ভার্সনটিতে এইচটিএমএল ব্যবহার করে সহজেই মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সকে ওয়েব পেজে যুক্ত করা যায়। এছাড়াও এইচটিএমএল ৫ ব্যবহার করে সহজেই যে কোনো ওয়েবপেজকে অ্যান্ড্রয়েড অ্যাপসে কনভার্ট করা যায়। বইটিতে এইচটিএমএল ৫ ব্যবহার করে হাতে কলমে ওয়েবে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স যুক্ত করা, জিওলোকেশনের ব্যবহারসহ ওয়েব ডিজাইানের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রজেক্ট যুক্ত করা হয়েছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।