মাহবুবুর রহমান
মূল্যঃ ৳১৭৫ (৩০% ছাড়)
মূল্য ৳২৫০
বিস্তারিত
ভবিষ্যতের বাংলাদেশ হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্যও হলো দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। সে লক্ষ্যে নানমুখী আধুনিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। তবে সাধারণ মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশ বিষয়টি অনেকটাই নতুন একটি ধারণা। তাদের যা ধারণা আছে সেটিও অস্পষ্ট। সেই ধারণাকে আরও স্পষ্ট করতেই এই বইটি রচিত। এখানে ডিজিটাল বিষয়টিকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে বুঝানোর চেষ্টা করা হয়েছে। সকলের অবশ্যপাঠ্য একটি বই এটি।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।