মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ২১৬
মূল্যঃ ৳২৮০
বিস্তারিত
নতুন প্রজন্মকে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য সহজবোধ্য ও গল্পাকারে আকর্ষনীয় করে উপস্থাপিত এই বইটিতে গল্পাকারে তথ্য প্রযুক্তির নানা বিষয়কে সুখপাঠ্য করে শিশু—কিশোরদের বোধগম্য ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে তারা ডিজিটাল বিশ্বের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে। প্রযুক্তিভীতি কাটিয়ে হয়ে ওঠবে প্রযুক্তিপ্রেমী। ডিজিটাল ডিভাইসের অপব্যবহার না করে প্রযুক্তিকে ছড়িয়ে দিবে জীবনের সর্বস্তরে, সকল মহলের দোরগোড়ায়।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।