মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ২৫৬
মূল্যঃ ৳৩২০
বিস্তারিত
একটি ওয়েব সাইটকে অনলাইনে কার্যকর করে তোলার জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন একটি। অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়েব সাইটে ভিজিটর আসার অন্যতম প্রধান একটি কারণ হলো সার্চ ইঞ্জিনে উক্ত সাইটটি হাই র্যাংকিং-এ অবস্থান। অনলাইনে যেহেতু ব্রাউজকারীরা সর্বদা তথ্য খুঁজে বেড়ায় তাই সার্চ তাদের অপরিহার্য একটি বিষয়। সার্চ ইঞ্জিনে সার্চ করার সময় কোনো ওয়েব সাইট সার্চ রেজাল্টের তালিকায় যত উপরের দিকে থাকবে ইউজারের সেই সাইটে প্রবেশ বা ব্রাউজ করার সম্ভাবনা তত বেশি হবে। এর অর্থ ঐ সাইটের সার্চিং র্যাংক যথেষ্ট হাই এবং। এভাবেই সাইটতে ট্রাফিক বৃদ্ধি পেতে পারে। এর জন্য আমরা যে প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাহায্য। নিয়ে থাকি সেটি হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO। একটি কথা খুবই সহজ কিন্তু অবশ্যই সদা স্মরণযোগ্য, সেটি হলো, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা না থাকলে আপনার সাইটটি ইন্টারনেটের বিশাল জঙ্গলে অবহেলায় এক কোণে পড়ে থাকা কোনো অপ্রয়োজনীয় সাইট ছাড়া আর কোনো কিছু হিসেবেই বিবেচ্য হতে পারে না। SEO করা নেই এমন সাইট স্বভাবতই অনলাইন মার্কেটিং এ কোনো ভূমিকা রাখতে পারে না। সর্বোপরি অনলাইন মার্কেটিং হলো একটি একটি প্রবল প্রতিযোগীতামূলক বাজার যেখানে আপনাকেই আপনার যোগ্যতা প্রমাণ করে টিকে থাকতে হবে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।