সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!   লগইন   নিবন্ধন
সিসটেক পাবলিকেশন্স লিঃ এ স্বাগতম!
ওডেস্ক

বিদ্যমান অপশনসমূহ

-     +
এড টু কার্ট

মাহবুবুর রহমান

মূল্যঃ ৳১৩৩ (৩০% ছাড়)

মূল্য ৳১৯০

বিস্তারিত

বর্তমানে দেশের অধিকাংশ লোকের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়টি নিয়ে বেশ আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। অনেকে এই সেক্টরে কাজ করতে খুবই আগ্রহী। কিন্তু পরবর্তীতে বেশ কিছু সমস্যার কারণে তারা কাজ করতে পারেন না। তাদের অনেকেই কাজ জানেন না এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা খুব ভালো ধারণা রাখেন না। আর জানলেও ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে তাদের ধারণাটি অস্পষ্ট বা কম থাকে। আরেকটি দল রয়েছে যারা কাজ জানে তবে ফ্রিল্যান্স সাইট সম্পর্কে তাদের কোনো কিছুই জানা নেই। তাদের জন্যই মূলত ওডেস্ক (oDesk) এর উপর এই বইটি রচিত হয়েছে। ওডেস্কে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তা থেকে শুরু করে কীভাবে কাজ পেতে হয়, কীভাবে বিড করতে হয় তার সবকিছুই বইটিতে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, আপনার উপার্জিত অর্থ কীভাবে হাতের নাগালে আসবে এবং কেমন করেই বা আপনি এই অর্থ উত্তোলন করবেন সেই বিষয়টিও আলোচনা করা হয়েছে।

এবার আসা যাক ওডেস্ক প্রসঙ্গে। ওডেস্ক (oDesk) হলো এমন একটি কোম্পানি যেখানে Global job marketplace সুবিধার পাশাপাশি ব্যবসায়িক উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে বেশ কিছু টুল ব্যবহৃত হয় যা রিমোট ওয়ার্কারদেরকে ভাড়া করা এবং তাদের সার্বিক কাজকর্মকে তদারকি ও নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বলতে গেলে ওডেস্ক (oDesk) হলো অনলাইনে অর্থ উপার্জনের একটি Platform বা freelance marketplace। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য আবেদন করে উপযুক্ত কাজ খুঁজে নিতে পারেন। কর্মদাতা এবং কর্ম সম্পাদনকারী এই দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে ওডেস্ক (oDesk)। বিনিময়ে দুই পক্ষ থেকেই নির্দিষ্ট হারে চার্জ আদায় করে থাকে এই কোম্পানি। বিশ্বের নামী দামী পাঁচটি বৃহৎ Global job marketplace কোম্পানির মধ্যে ওডেস্ক (oDesk) অন্যতম। বাকি চারটি কোম্পানি হলো Elance, Freelancer, Guru এবং vWorker (প্রাক্তন Rent A Coder)।

আপনি জানেন কী, ওডেস্ক এর বিশাল কাজের ভাণ্ডারের কাজ করার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে? অচিরেই এই স্থান আরও উপরে চলে আসার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঠিক দিকনির্দেশনা পেলে আপনিও এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আর ঘরে বসে আয় করতে পারেন শত শত ডলার। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্ববাজারে নিজেকে গড়ে তুলতে পারেন যোগ্য কর্মী হিসেবে। বইটিতে সেই প্রয়াসটিই প্রতিফলিত হয়েছে।  

 

সাম্প্রতিক বিষয়সমূহ
বইসমূহ
সাইন আপ করার মাধ্যমে আমাদের সংবাদ ও প্রচার সম্পর্কিত বিষয়গুলোর সাথে হালনাগাদ থাকুন।

প্রযুক্তি আলো

বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।

“কমপিউটারের মতো সর্বাধুনিক প্রযুক্তিকে মাতৃভাষায় সহজভাবে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রকাশনায় খ্যাত ঢাকার বাংলাবাজারে আত্মপ্রকাশ ঘটে সিসটেক পাবলিকেশন্স লিঃ এর। সিসটেক এর সাথে সম্পৃক্ত কমপিউটার ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক ছাড়াও কমপিউটারের উপর স্বনামধন্য লেখকদের বই প্রকাশে সিসটেক পাবলিকেশন্স লিঃ সদা সচেষ্ট। সিসটেক থেকে প্রকাশিত বইসমূহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ ভারতের বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছে।”
কপিরাইট © ১৯৯৫-২০২৬ | সিসটেক পাবলিকেশন্স লিমিটেড কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত