মাহবুবুর রহমান
মূল্যঃ ৳২১০ (৩০% ছাড়)
মূল্য ৳৩০০
বিস্তারিত
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল আলোচিত কমপিউটার অপারেটিং সিস্টেম হলো উবুন্টু (Ubuntu)। এটি Debian GNU/Linux distribution এর উপর ভিত্তি করে তৈরি এবং বিনামূল্যে ও মুক্ত (Open Source) সফটওয়্যার হিসেবে বিরতণ করা হয়। প্রাথমিকভাবে পার্সোনাল কমপিউটারগুলোতে ব্যবহারের জন্য উবুন্টু তৈরি করা হয়েছে যদিও এর সার্ভার সংস্করণও বিদ্যমান। আজ লিনাক্স ডেস্কটপ বাজারের ৫০ শতাংশ শেয়ারই উবুন্টু’র দখলে। ওয়েব সার্ভারের ক্ষেত্রে এটি চতুর্থ জনপ্রিয় অপারেটিং সিস্টেম এবং দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
যারা উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে আগ্রহী তাদের প্রতি লক্ষ্য রেখে তাই বই আকারে উবুন্টুকে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। নবীন ব্যবহারকারীরা উবুন্টুতে হাতেখড়ি নিতে এই বইটি ব্যবহার করতে পারেন। ধাপে ধাপে কিছু অ্যাডভান্সড লেভেলের কাজও করতে পারবেন।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।