মাহবুবুর রহমান
পৃষ্ঠাঃ ৪৫৬
মূল্যঃ ৳২১০ (৩০% ছাড়)
মূল্য ৳৩০০
বিস্তারিত
উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ভিসতার উপর রচিত এ বইয়ে কমপিউটারের প্রাথমিক ধারণা, স্টার্ট মেনু, টাস্কবার, ডেস্কটপে কাজ করা, উইন্ডোজ এর বিভিন্ন অপশনসমূহ এবং, কন্ট্রোল প্যানেলের টুলগুলোর ব্যবহার, ফাইল সার্চিং, টাস্ক ম্যানেজার, গ্রুপ পলিসি এডিটর, কমপিউটার গেম, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর, বিভিন্ন সমস্যা ও সমাধান ইত্যাদি।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।