মুফতি ড. ইসমাইল মেনক । অনুবাদ : মাসুমুর রহমান খলিলী
পৃষ্ঠাঃ ১৭৬
মূল্যঃ ৳৩৫০
বিস্তারিত
টুইটার এবং ফেসবুকে মোটিভেশনাল মোমেন্টস চালু হওয়ার পরে, মুফটি মেন্ক-এর পোষ্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বাস্তবতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। টুইটার যখন আরো বেশি এবং অর্থপূর্ণ টুইটের জন্য এর শব্দ সংখ্যা বাড়িয়েছে, তখন অনুসরণকারীদের মধ্যে আরো বেশি বেশি চাহিদা তৈরি হয়।
মোটিভেশনাল মোমেন্টস-১ মুফটি মেন্ক-এর সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করা সেরা উদ্ধৃতির প্রথম সংকলন। অনুসরণকারীরা বেশি পছন্দ অথবা শেয়ার করেছেন এমন টুইটগুলো এই সংকলনে স্থান দেওয়া হয়েছে।
আপনি কিভাবে আপনার জীবন যাপন করেন তা চালিত হয় আপনার চারপাশে যা কিছু ঘটে যায় সে সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার পরিপ্রেক্ষিত অনুসারে। জীবনের দৃষ্টিভঙ্গি এমন কিছু লোককে দুর্বিষহ করে তোলে যাদের দৃশ্যত সবকিছু আছে, অন্যদিকে কিছু লোককে এই জীবনের দৃষ্টিভঙ্গি সুখী বানায় দৃশ্যত যাদের কিছু নেই বলে মনে হয়।
আসলে আপনি যা সঞ্চয় করেন অথবা যাকে আপনি প্রভাবিত করতে পারেন তার দ্বারা সুখ আসে না; এটি আপনার আভ্যন্তরীণ চিন্তা দ্বারা চালিত হয়, যা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখান সে ক্ষেত্রে ভূমিকা রাখে।
এখান থেকেই মুফতি মেন্কের ক্ষমতায়িত শব্দগুলো আসে। এসব শব্দ প্রতিদিন বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের মধ্যে আশা জাগায়। তার উক্তি জীবনের পাঠকে স্পর্শ করে। শক্তিশালী বার্তা দেয়। সব বাধা কেটে এগিয়ে যেতে উদ্দীপ্ত করে। শব্দগুলো মানুষকে মানবতার জন্য নিবেদিত করে।
কিভাবে আমরা জীবন এবং জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে থাকি তার উদ্ধৃতি সন্নিবেশ করে মোটিভেশনাল মোমেন্টস-১ তৈরি করা হয়েছে। এটি সব সময় অনুসরণের জন্য একটি অনুপ্রেরণামূলক সম্পদ, আধ্যাত্মিক জ্ঞান এবং সুদৃঢ় পরামর্শ।
মনে রাখবেন, আপনার চিন্তা দিয়েই সবকিছুর শুরু হয়। প্রতিটি নতুন দিন আসে নতুন শক্তি এবং নতুন চিন্তা...
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।