এ. বি. এম. রেজাউল ইসলাম এবং রিনি ঈশান খুশবু
পৃষ্ঠাঃ ১২০
মূল্যঃ ৳১০৫ (৩০% ছাড়)
মূল্য ৳১৫০
বিস্তারিত
রোবটিক্সে “ভিশন” শব্দটি নিয়ে আজকাল খুব আলোড়ন চলছে। রোবটের বিভিন্ন রকম সেন্সিং এ অনেক ধরনের সেন্সর ব্যবহার করা হয়। রোবটকে মানুষ সেই সব ক্ষমতা দেয়ার চেষ্টা করে যেগুলো মানুষের অনুরূপ। মানুষের মত করেই তাই রোবটকে দৃষ্টি দেয়ার প্রচেষ্টা থেকেই রোবটিক ভিশন এর সূত্রপাত। আর এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ইমেজ প্রসেসিং। মূলত রোবট ক্যামেরা দিয়ে যা দেখে সেটিকে বিশ্লেষণ করে করে সে পথ চলে। অর্থাৎ তাকে পথ চলতে ইমেজ প্রসেসিং করতে হয়।
বইটিতে ইমেজ প্রসেসিং টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ম্যাটল্যাব। এর ইমেজ প্রসেসিং টুলবক্স অনেক বেশি সমৃদ্ধ। রোবটিক্স গবেষণাকে দেশীয় উৎসাহী এবং গবেষকদের মধ্যে আরেক ধাপ এগিয়ে নিতে এই বইটি অনেক বেশি সহযোগিতা করবে।
বইটিতে যুক্ত করা হয়েছে ইমেজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন ভিত্তিক রোবট তৈরির অধ্যায় যেগুলোইমেজ প্রসেসিং বুঝে সেই জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে। ম্যাটল্যাব নিয়ে যাদের প্রাথমিক ধারণা নেই তাদের জন্যেও একটি পূর্ণাঙ্গ অধ্যায় সংযোযিত হয়েছে। সর্বোপরি অ্যাকাডেমিশিয়ান থেকে শুরু করে রোবট বিষয়ক উৎসাহী পর্যন্ত সকলে এই বইটি পড়ে রোবট এর সর্বাধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করা যায়।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।