মোঃ মোক্তার হোসেন, মোহাম্মদ মাসুদ করিম, মোহাম্মদ ময়নুল হক
পৃষ্ঠাঃ ৩১২
মূল্যঃ ৳১২৯.৫ (৩০% ছাড়)
মূল্য ৳১৮৫
বিস্তারিত
প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ডেটা স্ট্রাকচার ও তাদের এ্যালগরিদম নিয়ে এ বইয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে এ্যারে, পয়েন্টার, লিংক্ড লিস্ট, স্ট্যাক, কিউ, রিকার্শন, ট্রি, গ্রাফ, সর্টিং ও সার্চিং অন্তর্ভুক্ত। বইটিতে আলোচ্য বিষয়সমূহ কমপিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংএ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক হবে। যারা সফটওয়্যার ডেভলপমেন্টে কাজ করে তাদের জন্যও এই বইটি গুরুত্বপূর্ণ।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।