মাহবুবুর রহমান
মূল্যঃ ৳১২২.৫ (৩০% ছাড়)
মূল্য ৳১৭৫
বিস্তারিত
একসেলের সাহায্যে দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, বার্ষিক প্রতিবেদন তৈরি, বাজেট প্রণয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিভিন্ন জটিল ক্যালকুলেশন, পেরোল তৈরি, মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ, সব ধরনের পরিসংখ্যান ও আর্থিক ব্যবস্থাপনা, তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট তৈরি করাসহ ইত্যাদি কাজ করা যায়। এ বইয়ে বাস্তব উদাহরণের সাহায্যে একসেলের সব কমান্ডের ব্যবহার অত্যন্ত সহজভাবে শিখানো হয়েছে।
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।